1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার

হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে একবেলার খাবারের আয়োজন করেছে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’। মানবতার পাশে, আমরা সবাই আহ্বানকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।

 

 

নকশাঙ্গন ও চাষীয়ানার যৌথ আয়োজনে এবং সিগনেচার বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচিতে নগরীর প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।

 

 

খাবার বিতরণের পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর ও কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিগনেচার বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

 

 

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুরা আমাদেরই সমাজের অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্বও। বিত্তবান ও সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষকে অনাহারে দিন কাটাতে হবে না।

 

 

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিতদের মুখে একবেলার খাবার তুলে দেওয়ার এই উদ্যোগ কেবল খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিতদের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net