ঢাকা   ০১:০১:৩৪ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

তবে আন্তর্জাতিক বাজারে রুপার দাম প্রায় স্থিতিশীল রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ ডলার ৮৭ সেন্টে নেমেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলার ৯০ সেন্ট হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবর তেলের বাজারে ঝুঁকি বাড়িয়েছে। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি