1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন 

কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫ বার

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জেলার সংবাদপত্র হকারদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি জেলার ২৫ জন সংবাদপত্র হকারের মাঝে ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল বিতরণ করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন সংবাদপত্র হকারদের যেকোনো সংকট ও সমস্যায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সংবাদপত্র ফেরি করার মধ্য দিয়ে হকারেরা আমাদের জ্ঞান অর্জনের রাস্তাটা করে দেন। ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা অফলাইনের চেয়ে অনলাইনে এখন খবর বেশি পড়ি। এরপরও আমরা ছাপা সংবাদপত্রের উপর নির্ভর করি। এই জেলায় কাজ করতে এসে জেলাবাসীর জন্য যদি সহযোগিতামূলক কিছু করতে পারি, আমার কাছে মনে হয়- দিনশেষে এটিই আমার অর্জন। আমার দ্বারা যদি একটি মানুষও উপকৃত হয়, সারাদিনের কর্মযজ্ঞের মাঝে এটিই হবে আমার সফলতা।

অনুষ্ঠানে অন্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

পেশার সংকটকালে মানবিক সহায়তা পেয়ে সংবাদপত্র হকারেরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা জেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net