ঢাকা   ০৬:২৫:৩৬ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতী সন্তান কাজী ফখরুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

তাঁর এ মনোনয়নে চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির পক্ষ থেকে দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এক বিবৃতিতে চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির নেতৃবৃন্দ বলেন, কাজী ফখরুল ইসলামের এ মনোনয়ন চৌদ্দগ্রামবাসীর জন্য আনন্দের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম, শিল্প-বাণিজ্যের উন্নয়ন এবং অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির পক্ষ থেকে কাজী ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি