https://www.dailyshamolbangla.com/
এমন একটি ভোরের জন্য জেগে আছি আজও,
যে ভোর এলে ঘুচে যাবে আঁধার জমা কাজল;
প্রতিটি ঘরে ভালোবাসার জোনাকি জ্বলে,
মানুষ আবার মানুষ হবে ধানের সবুজ দলে।
খুনের রক্ত মুছে যাবে শিউলিঝরা ঘাসে,
ভাইয়ের বুকে ভাই ফিরবে আপন ভালোবাসে; চাঁদাবাজির কালো ছায়া হারাবে দিগন্তে,
ন্যায়ের পাখি ডানা মেলবে বাংলার প্রান্তরে।
ধনী-দরিদ্র একই নদীর জলের কাছে ঋণী,
একই মাটির বুকে মোরা, একই আকাশচিনি; কৃষকেরই ঘামে ভেজা সোনার ফসলখানি
ক্ষুধার্তের মুখে হাসি হয়ে বাজাবে প্রাণের বাণী।
শিশুর চোখে সত্য থাকুক, জ্ঞানের দীপ জ্বালো,
সৎ নেতৃত্ব পথ দেখাক, মুছে যাক সব কালো;
জাতের বেড়া, ধর্মের দেয়াল ভাঙুক মানবতায়,
প্রেমের নদী বয়ে চলুক সকল হৃদয়-গাঁয়।
প্রতিটি গ্রাম হোক মানুষের, সেবার পবিত্র ঘর,
হিংসা যেথায় হার মানে, মমতা হয় নির্ভর;
পরের দুঃখ নিজের করে কাঁদুক সবার প্রাণ,
এক মুঠো ভাত ভাগ করে নিক বাংলার সন্তান।
এই মাটিতে নতুন দিনের স্বপ্ন বুনুক জন,
সত্য-ন্যায়ের আলোয় জাগুক প্রতিটি বিবেক-মন; বাংলার মাঠে, নদীর তীরে, ধানের শীষের দোলে— মানুষ যেন মানুষকে পায় আপন হৃদয়তলে।