ঢাকা   ০৫:৪২:০০ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন

আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

বদরুল হক, আনোয়ারা, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জ্ঞানার্জন নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলাও। এ লক্ষ্য সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় যাত্রা শুরু করতে যাচ্ছে আনোয়ারা আইডিয়াল স্কুল। শিক্ষার্থীদের নিজ এলাকায় নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
‎‎শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আনোয়ারা সদরস্থ আনোয়ারা সিটি সেন্টারে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হোছাইন, ডা. জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম. আনোয়ারুল হক, অধ্যাপক আব্দুল গফুর, এসএম ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি