ঢাকা   ০১:১৪:১৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি

কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বাকের মজুমদারের বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে।

গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাক্সটি রেখে যায় বলে দাবি করেছে পরিবারের সদস্যরা।

জানা যায়, গতকাল দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে নিজ বাড়ির পাশ থেকে বাক্সটি উদ্ধার করেন বাকেরের স্বজনরা।

চিরকুটে লেখা ছিল, ‘মি. বাকের মজুমদার, তুই বঙ্গনেত্রীকে হত্যার জন্য স্নাইপার রাইফেল দিয়ে কী করিয়েছিস, জাতি আজ বুঝতে পেরেছে। তাই তোকে শেষ সংবাদ দিচ্ছি-মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু মসলা দিয়েছি, বুঝে নিস। তোর পুরো এলাকা জ্বালিয়ে দেব। তোকে কবরে পাঠাব। তাই হবে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

এ ঘটনায় বরুড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনটি আবু বাকের মজুমদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না। যেকোনো হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনীতি হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের সমর্থনের ভিত্তিতে।

এ বিষয়ে আবু বাকের মজুমদার বলেন, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাড়ির পাশে কাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে লাভ হবে না। আমরা বুলেটের সামনে লড়াই করে বিজয়ী হয়েছি। পরাজিত শক্তিকে বাংলাদেশের মানুষই রুখে দেবে।

থানায় অভিযোগের বিষয়ে তিনি উল্লেখ করেন, এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবগত করেননি। বিষয়টি নিয়ে কী করা যায়, তা ভাবছেন।

এদিকে আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো একসময় বাড়ির পাশে বাক্সটি রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। সকালে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বরুড়া থানার ওসির হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তবে এখনো লিখিত অভিযোগ করেননি।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও পেয়েছি। তবে কে বা কারা পাঠিয়েছে সেটি জানা নেই।

এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি