https://www.dailyshamolbangla.com/
শেরপুরের নকলা উপজেলার কৃষ্ণপুর দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, কৃষ্ণপুর দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মাদরাসা শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবিত সভাপতি হিসেবে মো. হানিফ উদ্দিনের নাম পাঠানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে প্রস্তাবিত সভাপতির নাম পরিবর্তন করে নতুন করে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে চার সদস্যের এডহক কমিটিতে নাছিম সরকারকে সভাপতি মনোনীত করা হয় বলে জানা গেছে।
এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত কাল সকালে নাছিম সরকারের সমর্থক সাইদুল, রিপন ও আপনের এর নেতৃত্বে ১৫/২০ জন গণপদ্দী থেকে কৃষ্ণপুর রাস্তায় আসার পথে প্রস্তাবিত সভাপতি মো. হানিফ উদ্দিন ও গণপদ্দী ইউনিয়ন প্যানের চেয়ারম্যান শফিকুল ইসলাম তারেকে উপর এই হামলা করে। এতে দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।