ঢাকা   ০৯:৫৮:১৮ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৮ বারের চ্যাম্পিয়ন নড়াইল জেলা নারী কাবাডি দলকে পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা জেলা নারী কাবাডি দল। সোমবার ৯ নভেম্বর ২০২৬ খুলনা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাগুরা জেলা নারী কাবাডি দল ৩৩/২৭ পয়েন্টর ব্যবধানে নড়াইল জেলা দলকে পরাজিত করে।

খুলনা বিভাগের ১০টি জেলার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নড়াইলের মতো শক্তিশালী ও অভিজ্ঞ দলকে পরাজিত করে মাগুরার এ অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। মাগুরা জেলা নারী কাবাডি দলের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়া দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা কাবাডি দলের বর্তমান নারী ও পুরুষ দলের কোচ এবং সাবেক জাতীয় ও আন্তর্জাতিক কাবাডি) দলের অন্যতম খেলোয়াড় সাজিদ হোসেন। মাগুরা জেলা নারী কাবাডি দলের এ জয়ে জেলার ক্রীড়াপ্রেমী ও কাবাডি সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে মাগুরার নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি