ঢাকা   ০১:১১:২১ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি

রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজাপাড়া মুন্সী মহব্বত আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষার হলরুম, প্রশস্ত খেলার মাঠ এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বিদ্যালয়ের সুশৃঙ্খল পরীক্ষা গ্রহণ পদ্ধতি এবং পরিচ্ছন্ন ও মনোরম শিক্ষার পরিবেশ দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

 

 

 

 

মতবিনিময়কালে সংসদ সদস্য বিদ্যালয়ের বর্তমান অবকাঠামোগত সমস্যা ও সংকটের বিষয়ে খোঁজখবর নেন। জবাবে প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “বিদ্যালয়ে আলাদা কোনো অফিস কক্ষ না থাকায় বর্তমানে একটি শ্রেণিকক্ষকে অফিস হিসেবে ব্যবহার করতে হচ্ছে।

 

 

 

এতে একদিকে যেমন শ্রেণিকক্ষের সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে দাপ্তরিক কাজেও কিছুটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি অফিস ও শ্রেণিকক্ষের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সংযোজন করা হলে দাপ্তরিক কাজের গতি ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।”

 

 

 

 

এমপি মনিরুল হক চৌধুরী বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “নারী শিক্ষার প্রসারে এই অঞ্চলে রাজাপাড়া মুন্সী মহব্বত আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের পাঠদানে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ব্যবস্থা করা হবে। এছাড়া আলাদা অফিস কক্ষ নির্মাণের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কমিটির সদস্যরা দরখাস্ত জমা দেন। আমার সুপারিশ থাকবে।

 

 

 

 

প্রসঙ্গত, মরহুম মুন্সি ফারুক আহমেদ এ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষা উদ্যোক্তা, সমাজ সংগঠক,   রাজনীতিবিদ ও ব্যবসায়ী।  নিজ গ্রামে মুন্সী মহব্বত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সী মহব্বত আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিমানবন্দর মুন্সী ফারুক আহমেদ কলেজ, আলফাবিনি ফোরকানিয়া মক্তব, মুন্সি ফাউন্ডেশন, চিল্ড্রেন হ্যাভেন লাইফ ইশকুল, মুন্সী ইউনুস মিয়া গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা, জিনিয়া গার্ডেন প্রতিষ্ঠা করেন। ক্ষণজন্মা এ মানুষটি ১৯৫৫ সালের ১২ ডিসেম্বর রাজাপাড়া গ্রামে জন্ম লাভ করেন৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি