ঢাকা   ০১:৩১:১৭ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে উল্টে গেলে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি উল্টে যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরনা জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জনের প্রাণহানি ঘটে এবং আহত হন ১৬ জন।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, দুর্ঘটনাস্থলে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।

ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। দেশটির সরকারি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের জুন মাসের তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত আগের ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি