ঢাকা   ১০:০০:০০ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চৌদ্দগ্রাম উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে নেতৃবৃন্দ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাওসার, চৌদ্দগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব মোঃ গোলজার হোসেন এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব শহিদুল ইসলামের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

এ সময় পারস্পরিক পরিচিতি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্যসচিব সালাউদ্দিন খান রাজিব, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সুলতান মাহমুদ সিফাত, জাতীয় যুবশক্তির নেতা মোঃ সাব্বির মজুমদারসহ উপজেলা ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় এনসিপি নেতৃবৃন্দ চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে গঠনমূলক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তাঁরা বলেন, একটি উন্নত, নিরাপদ, বৈষম্যহীন ও জনবান্ধব চৌদ্দগ্রাম গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চৌদ্দগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও গঠনমূলক মতবিনিময় ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি