ঢাকা   ১০:০১:৫৯ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

এস কে সানি, টঙ্গী
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের টঙ্গীর ২৭ রাজনগর এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংখ্যালঘু ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার (১ নভেম্বর) আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংখ্যালঘু ভুক্তভোগী অভিযোগ করেন, এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অভিযুক্ত মাফিজুরের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

এ সময় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংখ্যালঘু ভুক্তভোগী পরিবার বলেন, নিরীহ মানুষের জমি ও সম্পদ রক্ষায় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে মাফিজুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও সংখ্যালঘু ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি