ঢাকা   ০৪:৩৭:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত

নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নকলা উপজেলার কৃষ্ণপুর দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, কৃষ্ণপুর দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মাদরাসা শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবিত সভাপতি হিসেবে মো. হানিফ উদ্দিনের নাম পাঠানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে প্রস্তাবিত সভাপতির নাম পরিবর্তন করে নতুন করে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে চার সদস্যের এডহক কমিটিতে নাছিম সরকারকে সভাপতি মনোনীত করা হয় বলে জানা গেছে।

এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত কাল সকালে নাছিম সরকারের সমর্থক সাইদুল, রিপন ও আপনের এর নেতৃত্বে ১৫/২০ জন গণপদ্দী থেকে কৃষ্ণপুর রাস্তায় আসার পথে প্রস্তাবিত সভাপতি মো. হানিফ উদ্দিন ও গণপদ্দী ইউনিয়ন প্যানের চেয়ারম্যান শফিকুল ইসলাম তারেকে উপর এই হামলা করে। এতে দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি