ঢাকা   ০৮:২৭:৩২ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সিসা তৈরির একটি অবৈধ কারখানা স্থাপনের অভিযোগ পাওয়া গেছে । এন.সি.পি নেতার নাম ব্যবহার করে পরিচালিত এ কারখানাটি জনবহুল এলাকার পরিবেশের জন্য হুমকির সৃষ্টি করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

‎‎জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকায় মহাসড়কের পাশে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে তা গলিয়ে সিসা তৈরি করা হচ্ছে। পরে এসব সিসা দিয়ে নতুন ব্যাটারি তৈরি করে বাজারজাত করা হয়। মোবাইল, ফ্রিজ, টিভি ও টিন তৈরিতে ব্যবহৃত হয় এ সব সিসা। জনবসতি এলাকায় এমন কারখানা পরিবেশের উপর মারাত্মক হুমকী হয়ে দাড়িয়েছে। আশপাশের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্টানে প্রভাব ফেলছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের। এছাড়াও পাশের জমির উর্বরতাও বিনষ্ট হচ্ছে।

 

‎কারখানাটি পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তি হলেন হবিগঞ্জ পৌর এলাকার রাজনগর এলাকার সাবেক কাউন্সিলর তিনি এনসিপি’র স্থানীয় এক নেতা হিসেবেও পরিচিত। এছাড়াও রয়েছে ঢাকা গাজীপুর এলাকার লিমন মিয়া ও আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম।   বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা নানা ব্যস্ততার অজুহাত দেন এবং সংবাদ প্রকাশের বিষয়ে হুমকিমূলক বক্তব্য দেন। ‎কারখানার ম্যানেজার লিমন মিয়া জানান, “জনবহুল এলাকায় কারখানা স্থাপন করলে সমস্যা হয়। তাই আমরা একটি বাড়ির মধ্যে সিসা কোম্পানি করেছি। ফাঁকা জায়গা বিবেচনায় সদরঘাট  এলাকাটি বেছে নেয়া হয়েছে।”

 

‎এদিকে দেবপাড়া ইউনিয়নের স্থানীয় মেম্বার হেলাল আহমদসহ  ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, শুধু ব্যাটারি কারখানাই নয়, ইটভাটা, মুরগির খামারসহ পরিবেশ দূষণকারী কোনো ধরনের শিল্প-কারখানা জনবসতি এলাকায় স্থাপন করা ঠিক নয়। এই কোম্পানির সিসা পুড়ানোর গন্ধে আমার এলাকায় ৪/৫টি গ্রামের মানুষ  রাতে ঘুমাতে পারেন না। শিশু বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হয়। উক্ত সিসা কারখানাটি জনস্বাস্থ্যেও জন্য মারাত্মক হুমকী হয়ে দাড়িয়েছে। কেউ ভয়ে মুখ খোলতে সাহস পাচেছন না। তারা পরিবেশ রক্ষায় এসব অবৈধ কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী  বলেন, “অবৈধভাবে সিসা তৈরির বিষয়টি আমাদের জানা ছিল না। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”

 

‎‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  বলেন, “এ ধরনের অবৈধ কারখানার বিষয়ে এখনই কোনো তথ্য আমাদের কাছে নেই। খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”‎অন্যদিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অবৈধ কারখানা দ্রুত বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি