ঢাকা   ১০:১০:৩৬ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চলমান গ্রুপ বীমা চুক্তিটি নবায়ন করা হয়েছে। আজ ১৮ নভেম্বর ২০২৬ সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডিআরইউ’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এ চুক্তির আলোকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ বীমার সুবিধার ছায়াতলে থাকবেন ২০-৬০ বছর বয়সী ডিআরইউ’র সদস্য ২ হাজার সাংবাদিক। চুক্তি অনুযায়ী ডিআরইউ’র সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং কোন অপারেশন হলে ৭০ হাজার টাকা পাবেন। চুক্তিটি এক বছরের মেয়াদকালের জন্য নবায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি