ঢাকা   ১০:৩৫:২৯ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩ টার দিকে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে একাডেমির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা।

 

মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র পরিচালক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

 

মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ রাব্বি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জৈষ্ঠ্য সহসভাপতি নারায়ন ত্রিপুরা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, এই একাডেমির মাধ্যমে মাটিরাঙ্গার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুররুত্বপুর্ণ ভুমিকা রাখবে।

 

এ উদ্যোগ পাহাড়ী অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল ও তরুন খেলোয়াড়রা।

 

মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন উপলক্ষে নোয়াখালী খোকন ফুটবল একাডেমি ও মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ২-০ গোলে জয় লাভ করে। উক্ত খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মাটিরাঙ্গার তরুণ ধারাভাষ্যকার নাইম হাসনাত সালাহউদ্দিন।

 

এসময় খাগড়াছড়ি ফুটবল ফেডারেশন এর পক্ষ থেকে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমিকে দুটি ফুটবল উপহার দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি