ঢাকা   ০৬:৫৬:২৮ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার সেকশন-৬, ব্লক-টি, ৪ নম্বর রোডের ৩৭/৩৮ নম্বর বাড়িতে ৭ থেকে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. শাহিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শিশুটি বাড়ির আশপাশে একটি বিড়ালের পেছনে খেলতে খেলতে ওই ভবনে প্রবেশ করে। এ সময় নিরাপত্তাকর্মী শাহিন শিশুটিকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে ভবনের ছাদে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। সেখানে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে খুঁজতে শুরু করেন এবং তার স্ত্রীকে আটকে রেখে পুলিশে খবর দেন। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়। শিশুটির শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ ধরনের ন্যক্কারজনক অভিযোগে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাদের আশঙ্কা, সময়মতো বিষয়টি প্রকাশ্যে না এলে শিশুটি আরও বড় ধরনের বিপদের শিকার হতে পারত। সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের অভিযোগ বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আবাসিক ভবনগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের যথাযথ যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি