ঢাকা   ০৪:২৬:১৬ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর নিত্যপণ্যের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। ফলে চাহিদা ও সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

সরেজমিনে দেখা গেছে, বাজারে ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৬০-৭০ টাকা ছিল। নতুন আলুর দামও ১৫০ টাকা কেজি থেকে ৩০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলুর কেজি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে।

 

সবজি বিক্রেতা ইমরান বলেন, বাজারে শীতের নতুন সবজি আসতে শুরু করেছে। সবজির আমদানি বেশি থাকায় দাম কিছুটা কমেছে।

আরেক বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। কয়েকদিন পর আরও বেশি আমদানি হবে। তখন দাম আরও কমে আসবে। গত সপ্তাহের তুলনায় সবজির আমদানি বেশি হওয়ায় এ সপ্তাহে দাম কিছুটা কমেছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির কেজি ২৩০ থেকে ২৪০ টাকা।

অন্যদিকে, ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে মাছের বাজার আগেই মতোই চড়া। গত সপ্তাহের মতোই আকারভেদে রুই মাছ কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা ও পাপদা মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি