1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেশি হাত ধুলেও বিপদ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বেশি হাত ধুলেও বিপদ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৬০১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাকে দূরে রাখার জন্য হাত ধোয়ার বিকল্প নেই। তবে অতিরিক্ত হাত ধোয়ার ফলে হাতের ত্বক হয়ে যাচ্ছে শুষ্ক, রুক্ষ আর খসখসে৷ সুতরাং হাত ধোয়ার পরে অবশ্যই ক্রিম লাগিয়ে নিন।

শীতকালে হাত খসখসে হয়ে যায়, অনেক সময় ফেটেও যায়। এরকম হাত কেবল অস্বস্তিকরই নয়, এটি বেদনাদায়কও হতে পারে। এমনটা এখন অতিরিক্ত হাত ধোয়ার কারণেও হতে পারে।
করোনা ভাইরাসকে দূরে রাখতে সর্বত্র বেশি বেশি হাত ধোয়ার কথা বলা হচ্ছে। এখন এত বেশি হাত ধোয়ার ফলে হাতের ত্বক যেমন শুষ্ক হতে পারে, তেমনি হাতে অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও ত্বকের চুলকানি, জ্বালা বা অন্যান্য সমস্যা হতে পারে। আমাদের চারিপাশে অসংখ্য জীবাণু রয়েছে, যা ফাটা বা শুষ্ক হাত দিয়ে ধরার মাধ্যমে শরীরে প্রবেশ করে থাকে।

আমাদের দেহ ফ্যাট উৎপাদন করতে প্রায় চার সপ্তাহ সময় নেয়, সুতরাং যদি কোনো ক্রিম ব্যবহার না করে সারাক্ষণ শুধু হাত ধোয়া হয়, তাহলে হাতের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। হাত ধোয়ার পরে ফ্যাটযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করা সকলের জন্যই জরুরি।

অনেক ডাক্তার বলছেন, হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশকের চেয়ে হাত ধোয়ার সময় সাবান ব্যবহার করাই ভালো ৷ তবে যারা অসুস্থ বা যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তাদের জীবাণুনাশক ব্যবহার করা উচিত।
মানুষের বয়স যত বাড়ে, ত্বক তত কম আর্দ্রতা সংরক্ষণ করতে পারে। তাদের শরীরের নিজস্ব ফ্যাট উৎপাদনও কমে যায়। তাই তাদের ঘনঘন হাতে ক্রিম লাগানো উচিত।

নিজেই তৈরি করে নিতে পারেন হাতের ক্রিম
আমাদের নানী-দাদীরা যেমন করতেন, সেরকম আপনিও ঘরেই তৈরি করে নিতে পারেন হাতের ক্রিম৷ গোলাপ জল, তাজা টমেটোর রস, তাজা লেবুর রস এবং সমপরিমাণ গ্লিসারিন মিশিয়ে নিন৷ এবার তৈরি হয়ে গেল প্রাকৃতিক হ্যান্ড ক্রিম ৷ এখন হাতে যত বেশি ক্রিম ব্যবহার করবেন, আপনার স্বাস্থ্যের জন্য ততটাই মঙ্গল ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net