ঢাকা   ০২:৩৭:২৫ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গাড়িসহ গ্রেফতার- ৪

নোয়াখালী প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালী সদরে প্রধান সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গাড়ীসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে সুধারম থানা পুলিশ।

মঙ্গলবার গভীররাতে ডাকাতির প্রস্তুতিকালে পৌরসভার চুল্লার দোকান নামক স্থানে নাহার ভবন এর সামনে পাকা রাস্তার উপরে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মানিক (৩০), মোঃ ইসমাইল (২৮), মোঃ রুবেল (২৬), মোঃ নাজমুল (১৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি পাইপ রেঞ্জ, ০১টি এলজি, ০১টি লোহার তৈরী ছুরি, ০১টি লোহার তৈরী রামদা, ০১টি ষ্টিলের পাত, ০১টি বেনসন কালারের AXIO প্রাইভেট কার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-৪৩-৭৬৪৪ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ বিষয়ে সুধারম থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে মহাসড়কে বিভিন্ন ভাবে ডকাতি করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহতায় তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি