1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রান্না করা মাংসের সাথে ইয়াবা, পাচারকারী নারী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ

রান্না করা মাংসের সাথে ইয়াবা, পাচারকারী নারী গ্রেপ্তার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৬ বার

হটপটে রান্না করা মাংসের সাথে ইয়াবা পাচারের সময় এক নারীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়ায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলমাস খাতুন (৪৮) কক্সবাজারের টেকনাফ থানার কায়ুকখালি এলাকার মৃত আবদুল কাদেরের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সূত্রে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ শুক্রবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন সড়ক ও জনপথ অফিসের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। রাতে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একটি বাজারের ব্যাগের ভিতর করে হটপটে রান্না করা মাংসের ভিতর ৫টি প্যাকেটে করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সময় আলমাস খাতুন নামে ওই নারীকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, হটপটে রান্না করা মাংসের সাথে ইয়াবা পাচারের সময় ১ নারীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ওই নারীকে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net