1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোবিপ্রবি হলের ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ

নোবিপ্রবি হলের ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৮৬ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপ্রুসী মারমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) রাত ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ১১ টার দিকে মরদেহ ঝুলতে দেখে প্রশাসনকে খবর দেয় শিক্ষার্থীরা।
আপ্রুসী মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর উপজেলায়। সে পাশ্ববর্তী ভাষা শহীদ আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পুলিশ আসার পর মরদেহ নামিয়েছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি তদন্ত মিজান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে এ ঘটনায় আইন গত ব্যবস্থা নেওয়া হবে। নিহতেন পরিবার নোয়াখালী আসার পথে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net