ঢাকা   ০৫:০৬:৫৮ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

কোভিড-১৯, খুলনা মেডিকেল কলেজের আরও ২ শিক্ষক আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৫৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ● জাগরণ
খুলনা মেডিকেল কলেজ আরও ২ শিক্ষকের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাসুদুর রহমানের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। এরপর কর্তৃপক্ষ তার সংস্পর্শে আসা ৪০ জন চিকিসক ও কর্মচারীর শরীরের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে গ্যাসট্রোএন্ট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক রনজিত কুমার বণিক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ওমর খালিদ ফয়সালের শরীরেও কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দৈনিক জাগরণকে জানান, পিসিআরে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে উল্লেখিত দুই চিকিৎসকের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। অপর ১৯৯ জনের নমুনায় কোনও সংক্রমণ পাওয়া যায়নি। এই নিয়ে খুলনা মেডিকেল কলেজের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি