1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাম ও বয়সে বিভ্রাট, নওগাঁয় ১ম করোনা ভাইরাস রোগী শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাম ও বয়সে বিভ্রাট, নওগাঁয় ১ম করোনা ভাইরাস রোগী শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩২৫ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁর আত্রাইয়ে ২৪ বছর বয়সী করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। তবে তার নাম ও বয়স নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহীতে ল্যাবে করোনা ভাইরাস আক্রান্তের পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন রোগী হলেন ২৪ বছর বয়সী নওগাঁর আত্রাই উপজেলার। অপর দুজন সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার বলে নিশ্চিত হওয়া গেছে। নওগাঁ ও সিরাজগঞ্জে এই প্রথম করোনা রোগী পাওয়া গেলো।

নওগাঁর সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী ল্যাবের করোনা পজিটিভ রির্পোটে পাঠানো নাম এবং বয়সের সাথে আমাদের পাঠানো নাম ও বয়সের মিল নেই। তবে নারায়ণগঞ্জ থেকে আসা আত্রাই উপজেলার শুধু মাত্র একজনের রিপোর্ট আমরা পাইনি। রোগীর ঠিকানা যেহেতু আত্রাই এজন্য খুব সম্ভবত রাজশাহী থেকে পাঠানো তার নাম ও বয়সের ভুল হয়েছে।

তিনি বলেন, তারপরও নাম ও বয়সের সাথে কিছুটা মিল রয়েছে এমন এক সন্দেহভাজন যুবকের নমুনা আজ সোমবার (২০ এপ্রিল) পুনরায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুবকের বাড়ি আত্রাই উপজেলার বলরাম চক গ্রামে।

নারায়ণগঞ্জ ফেরত ওই যুবক গত ৯ এপ্রিল বাড়িতে আসলে তাকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয় এবং বাড়িটিকে লগ ডাউন ঘোষণা করা হয়। ইতোমধ্যে তার হোম কোয়ারান্টাইনের মেয়াদ ১১ দিন পার করেছেন তিনি। যদিও তার শরীরে অসুস্থতার কোনো লক্ষন নেই। নারায়ণগঞ্জ ফেরত হওয়ার কারণে তার নমুনা সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net