1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষি শ্রমিকের সংকট মোকাবেলায় গোবিন্দগঞ্জ থেকে শ্রমিক চলনবিলে প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

কৃষি শ্রমিকের সংকট মোকাবেলায় গোবিন্দগঞ্জ থেকে শ্রমিক চলনবিলে প্রেরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৯৫ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি :
চলতি বোরো মৌসুমে চলনবিল এলাকায় কৃষি উৎপাদন সচল রাখতে এবং উৎপাদিত ধান কাটা এবং মাড়াই কাজের জন্য প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে কৃষি শ্রমিকের ২২ জনের একটি প্রাথমিক দল পাঠানো হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থেকে নাটোর জেলার সিংড়া থানার চলনবিল অঞ্চলে প্রথম এ কৃষি শ্রমিকের দল পাঠানো হয়।
এর আগে গোবিন্দগঞ্জ থানা মসজিদ চত্বরে আগত কৃষি শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে শ্রমিকদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়। এছাড়াও শ্রমিকদের মাঝে দুইটি করে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দেয়া একটি বিশেষ বাসে করে শ্রমিকরা চলনবিল এলাকায় রওনা হয়। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, টিআই নূর রুহুল, ওসি তর্দন্ত আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান প্রমুখ।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে ভয়াবহ করোনা পরিস্থিতিতে জেলায় জেলায় লকডাউন থাকায় শষ্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে কৃষি শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে। দেশে খাদ্য সরবরাহ ঠিক রাখতে এসব এলাকায় সময়মত ধান কাটা প্রয়োজন। তা না হলে আসন্ন সম্ভাব্য ঝড়, বৃষ্টি, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে তা ব্যাহত হতে পারে এমন আশংকায় সরকারের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন জেলায় নির্দেশনা পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৈরীকৃত তালিকা থেকে বাছাই করা ২২জন ধানকাটা শ্রমিককের প্রথম একটি দলকে চলনবিল অঞ্চলে ধানকাটার কাজে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net