1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দায়িত্বভার গ্রহণ করেছেন চকরিয়ার নতুন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দায়িত্বভার গ্রহণ করেছেন চকরিয়ার নতুন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩১৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার ১৯ এপ্রিল রাতে তিনি নবাগত ইউএনও হিসেবে সদ্য বিদায়ী ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নেন। এরআগে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ নতুন ইউএনও শামসুল তাবরীজকে বরণ করেন। অন্যদিকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানও ঢাকা বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বলে সূত্রে প্রকাশ।
জানা গেছে, চলতিবছরের ২৯ জানুয়ায়ী চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রন্জন সাহা স্বাক্ষরিত আদেশে সৈয়দ শামসুল তাবরীজকে চকরিয়ার ইউএনও হিসেবে পোষ্টিং দেন। একই আদেশে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়।
তাঁর আগে ২৬ জানুয়ারী ইউএনও সৈয়দ শামসুল তাবরীজকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে কুমিল্লার বুড়িচং উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। এর তিন পর ২৯ জানুয়ারি চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রন্জন সাহা স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে নতুন কর্মস্থল চকরিয়া উপজেলায় পদায়ন করেন।
প্রসঙ্গত: চকরিয়ার নতুন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ এরআগে খাগড়াছড়ির পার্বত্য জেলায় ইউএনও সদর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯শে আগস্ট তিনি বদলী হয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার তৃতীয় ইউএনও হিসেবে যোগদান করেন।
নবাগত ইউএনও সামসুল তাবরীজের গ্রামের বাড়ি ফেনী হলেও বড় হয়েছেন চট্টগ্রামে। পড়াশোনা করেছেন নগরীর নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় ও ইস্পাহানি স্কুল এন্ড কলেজ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সৈয়দ শামসুল তাবরীজ ৩০তম বিসিএসের মেধাবী কর্মকর্তা। ২০১২ সাল হতে ২০১৫সাল পর্যন্ত তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net