ঢাকা   ০৪:১২:৩৭ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা

নোয়াখালীতে তাবলীগ জামাতের ১৯ সদস্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৮৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : লকডাউন উপেক্ষা করে শেরপুর জেলা থেকে কৌশলে নোয়াখালীর চাটখিলে প্রবেশের সময় তাবলীগ জামাতের ১৯ সদস্যকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

বুধবার দুপুর ৩ টার দিকে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এর আগে আজ ভোররাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারি বাজার চেক পোষ্টে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পিজি স্কুলে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করে। এ সময় তাদের প্রত্যেকের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনন্ট্রিটিউট অব ট্রফিক্যাল আ্যান্ড অ্যানফেকসাস ডিজিস ( বিআইটিআইডি) চট্রগ্রাম পাঠানো হয়েছে। তারা সবাই চাটখিল উপজেলার বাসিন্দা ও তাবলীগ জামাতের সদস্য, তাদেরকে শেরপুর থেকে আসার পথে আটক করা হয়।

এ বিষয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিশির কুমার’র ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি