1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিবারের শখ মেটাতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

পরিবারের শখ মেটাতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৪ বার

পরিবারকে খুশি করতে এবং নিজেদের শখ মেটাতে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরছেন ফ্রান্স প্রবাসী দুই ভাই বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ। ফ্রান্স থেকে বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৯ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে অবতরণ করেন প্রবাসী এই দুই ভাই। পরে দুপুর দেড়টা দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে কুমিল্লা তিতাস উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামের মাঠে অবতরণ করেন। এ সময় ফ্রান্স  প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ ঐ গ্রামের মোঃ জায়েদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১৩ বছর আগে তারা দুই ভাই পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্রান্সে পাড়ি জমান। সেখানে গিয়ে বিভিন্ন কাজ করে উপার্জন করে পরিবারের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও অসহায় পরিবারকে সহযোগিতা করেন। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তারা। কিন্তু পরিবারের ইচ্ছা ও নিজেরদের শখ ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে আসবেন।
সেই শখ পুরণেই সোমবার দুপুরে দ্বিতীয় সাতানী গ্রামের মাঠে হেলিকপ্টার নিয়ে নামেন। এ সময় তাদের দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন।

দুই ভাইকে দেখতে আসা মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ওরা দুই ভাই খুব ভালো মানুষ। গ্রামের কারও বিপদ আপদে তাদের শরণাপন্ন হলে সাধ্য মতো চেষ্টা করে সহযোগিতা করতে। তারা হেলিকপ্টারে আসছে এমন খবরে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।

এ বিষয়ে প্রবাসী বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন বাইরে আছি। পরিবারের ইচ্ছার কারণে হেলিকপ্টার ভাড়া করি। এটা অনেকটা আনন্দই বলা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net