1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ দোহাজারী পৌরসভায় সরকারি ভূমি দখল করে দোকান নির্মাণে প্রশাসনের লাল পতাকা  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

চন্দনাইশ দোহাজারী পৌরসভায় সরকারি ভূমি দখল করে দোকান নির্মাণে প্রশাসনের লাল পতাকা 

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৬ বার

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা পাঠানি পুল এলাকায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করছে একটি প্রভাবশালী চক্র। সরকারি খতিয়ানভুক্ত এই জমি উদ্ধারে গত বুধবার অভিযান চালিয়ে লাল পতাকা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার দোহাজারী পৌরসভাধীন পাঠানি পুল এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ড্রাম সিট ও ত্রিপল দিয়ে আড়াল করে রেখে চালাচ্ছেন নির্মাণকাজ। এতে ভেতরে ছয়টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের নির্দেশনায় অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় তিনি খাস খতিয়ানভূক্ত ভূমিতে সরেজমিনে সার্ভেয়ার দ্বারা পরিমাপ  করে, লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে দেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, খবর পেয়ে গত বুধবার অভিযান চালানো হয়। এ সময় খাস খতিয়ানভূক্ত জমিতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ  করে লাল পতাকা দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net