ঢাকা   ০৫:১১:১৬ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

সীতাকুণ্ডে জ্বরে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৬১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় শরীরে জ্বর নিয়ে মোঃ হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাত থেকে তার শরীরে জ্বর আসে এবং আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রম হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে এলাকায় আতঙ্ক বিরাজ করছ।
মাদামবিবিরহাট সোনারগাঁ পেট্টোল পাম্পের পশ্চিমে আলী আজম মাষ্টারের ভাড়া বাসায় বাস করেন মৃত হাসানের পিতা চা দোকানের কর্মচারী মোহাম্মদ হোসেন। তার বাড়ি নোয়াখালী।
এব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, শরীরে জ্বর নিয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে আমি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে সেখান থেকে ডাক্রার এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন বলেন, জ্বরে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত কিনা নমুনা সংগ্রহ পরিক্ষার জন্য বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়। রেজাল্ট আসলে জানা যাবে শরীরে করোনা ভাইরাস সংক্রমন ছিল কিনা।
বিকালে শিশুটির লাশ মাদামবিবিরহাট এলাকায় দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি