ঢাকা   ০৬:২০:৪৮ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৬৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ২ ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রানীশংকৈল উপজেলার মিরডাঙ্গী মহেশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঠাকুরগাঁও) সামসুজ্জামান আসিফ। জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায় জেএমকে ও ফোর স্টার ব্রিকসের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি অভিযুক্ত জেএমকে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়। অভিযানকালে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও
জেলা প্রশাসক, মোঃ মাহাবুবুর রহমান বলেন ,নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে ২ ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি