1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মেয়েলি কণ্ঠে ফেসবুকে প্রতারণা করে আটক যুবক । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা 

ঠাকুরগাঁওয়ে মেয়েলি কণ্ঠে ফেসবুকে প্রতারণা করে আটক যুবক ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁও জেলায় আজিম খান বিদ্যুৎ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে তাকে আটক করা হয়। বিষয়টি দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
আটক আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কণ্ঠে সম্পর্ক তৈরি করতো বিদ্যুৎ। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরি করে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। বিষয়টি ঠাকুরগাঁও জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net