1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বেকারির শ্রমিক হত্যাকান্ডের আসামী মাহাবুব গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

বাঁশখালীতে বেকারির শ্রমিক হত্যাকান্ডের আসামী মাহাবুব গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৯৩ বার

বাঁশখালী (চট্টগ্রাম)

প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে বেকারির শ্রমিক শাহ আলম হত্যাকান্ডের আসামী মাহাবুবর রহমান (৩০) কে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার জবানবন্দি নিয়ে আসামীকে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠিয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নির্ণয় করে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউপির ৩নম্বর ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) ফজরের নামাজের সময় বেকারীতে আসামী মাহাবুবুর রহমান প্রবেশ করে ভিকটিম শাহ আলমকে ঘুমন্ত অবস্থায় গাছের গুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখমসহ হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনার বিষয়ে নিহত শাহ আলমের স্ত্রী রুবি আকতার বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা হয়।

উল্লেখ্য, উপজেলা সদরস্থ মায়ের দোয়া বেকারীতে কর্মরত শ্রমিকদের মধ্যে একজন মহিলা শ্রমিক এর সাথে ভিকটিম শাহ আলমের পরকীয়ার সম্পর্ক ছিল। এই সর্ম্পক আসামী মাহাবুবুর রহমান বারবার বাঁধা দেওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে শাহ আলম ও আসামী মাহাবুবুর রহমানের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এ ঘটনার জের ধরে পরদিন ফজরের নামাযের সময় ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করে চলে যায় মাহাবুব।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘হত্যাকান্ডের সাথে জড়িত আসামী নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এ ঘটনায় পরবর্তী তদন্ত ও আইনী প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net