1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে বন্যহাতির আ’ক্রমণে কাঠুরিয়ার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল 

ঈদগাঁওতে বন্যহাতির আ’ক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪০৬ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।

৬ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গহীন অরণ্যের পুইট্রাঝিরি নামক স্থানে। নিহত ছৈয়দ আলম বর্নিত ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি জানান, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া, বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বণ্যহাতির আক্রমণে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

অপরাপর কাঠুরিয়ারা এদিন দুপুরে নিহত ছৈয়দ আলমের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পরিবারে খবর দেয়। পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত ছৈয়দ আলমের ৩ বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে।

ঈদগাঁও ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net