ঢাকা   ০৫:৩৮:০১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমযান উপলক্ষে ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর উদ্যোগে ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র ৬৯৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে ছোলা, খেজুর, খেসারী, মুড়ি, তেল, পেয়াজ, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় ইফতার ও খাদ্য সামগ্রী ছিলো। এ সময় সংগঠনের এ মহৎ উদ্যোগের সাথে একাত্ত¡তা পোষন করে প্রবাসী সহ যারা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

গত রোববার বিকালে আলকরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’ এর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়নের প্রতিটি গ্রামের সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্য্যমে তালিকাভুক্ত প্রত্যেক অসহায় ও হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এদিকে বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করায় সন্তোষ প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ সহ আর্থিক সহায়তা প্রদানকারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগি পরিবারগুলো। এ সময় তারা ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি