1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

চৌদ্দগ্রামে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২০২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের উপর অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদকালীন অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ, কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মো: মাসুম সরকার।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন এর সার্বিক সহযোগিতায় ও হাইওয়ে থানার অন্যান্য অফিসারদের সমন্বয়ে পরিচালিত হাইওয়ে পুলিশের এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন চৌদ্দগ্রামের সচেতন মহল।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম বাজার এলাকায় মহাসড়কের উপর বিভিন্ন দোকানপাট বসিয়ে রাখার কারণে প্রতিনিয়ত ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ পথচারী সহ সাধারণ মানুষ রাস্তা পারাপার ও স্বাভাবিক চলাফেরায় বেশ ভোগান্তিতে পড়ছে। হাইওয়ে পুলিশের এ অভিযানে মহাসড়কে নিরবিচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে এবং জনভোগান্তি লাঘব হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ, কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মো: মাসুম সরকার বলেন, ‘মাহে রমজান ও পবিত্র ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান চালানো হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। মহাসড়ক যানজটমুক্ত ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net