1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইলিশ মাছ রান্না না করায় ভোলায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ইলিশ মাছ রান্না না করায় ভোলায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

খলিল উদ্দিন ফরিদ ভোলা
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৫১৮ বার

খলিল উদ্দিন ফরিদ,ভোলা

মা ইলিশ মাছ রান্না না করায় দা দিয়ে নির্মমভাবে মাকে কুপিয়ে হত্যা করেছে পাষাণ্ড ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে আটক করেছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।


ঘাতক ছেলে রাহাত হোসেন (৩০) ওই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। তাঁর মায়ের নাম নাছিমা বেগম (৫০)। আহত জাহানারা বেগম একই গ্রামের নাজু মৃধার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, খুনি রাহাত হোসেনের স্ত্রী ও বাবা ঢাকায় আছেন। সোমবার সন্ধ্যায় ইফতারের পর রাহাত তাঁর মাকে ইলিশ মাছ রান্না করতে বলে। তাঁর মা জানায়, বাড়িতে কেউ নেই, তিনি একা সংসারের অন্যান্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারবে না। এরপরও রাহাত তাঁর মাকে ইলিশ মাছ রান্না করতে বারবার অনুরোধ করে। এরই মধ্যে মায়ের সঙ্গে মাছ রান্না নিয়ে রাহাতের মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাত দা দিয়ে তাঁর মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশের পাশে বসে থাকে।

জাহানারা নামে আহত ওই নারী রাহাতকে বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে রাহাত। বর্তমানে ওই নারীকে বরিশাল শেরেবাংলা (শেবাচিম) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

ওসি আরও জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, রাহাত কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলেকে আটকের পাশাপাশি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম শুরু করেছেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net