1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে জামায়াতের ওলামা বিভাগের রমজান বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুরে জামায়াতের ওলামা বিভাগের রমজান বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৩২ বার

মো:জাকির হোসেন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রমজান বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর, ওলামা বিভাগীয় সেক্রেটারি ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহর শাখার ওলামা বিভাগের সভাপতি মুফাসসির মাওলানা রেজাউল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহিদুল ইসলাম ও অধ্যাপক মাওলানা খলিলুর রহমান।

অনুষ্ঠানে সৈয়দপুর শহর ও উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সদস্য আলেমগণসহ বিভিন্ন মাদরাসার প্রায় অর্ধ শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিতদের ইফতার সামগ্রী দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net