1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে দুই বন্ধুর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

নরসিংদীতে দুই বন্ধুর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩২৮ বার

নরসিংদী প্রতিনিধি :
করোনা ভাইরাস বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে দুই বন্ধু ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল ইসলাম জুয়েল ও মোল্লা আয়রন ষ্টোর এর ব্যবস্থাপনা পরিচালক শামিম মোল্লা অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

দুই বন্ধু জুয়েল ও শামিমের উদ্যোগে নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের মোট ২০০ টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাশিদুল ইসলাম জুয়েল এর নিজ বাড়ি প্রাঙ্গনে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি ময়দা, চিনি ৫০০ গ্রাম ও ১ টি করে সাবান তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম, ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর সতন্ত্র পরিচালক সামিয়া ইসলাম বর্ষা ও জাকিয়া সুলতানা জেরিন, সমাজ সেবক হুময়ুন মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, রাশিদুল ইসলাম জুয়েল গত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

রাশিদুল ইসলাম জুয়েল বলেন, সুবিধা বঞ্চিত ২০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। আশা করছি ভবিষ্যতেও এমন কিছু করার চেষ্টা অব্যাহত রাখবো। দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

শামিম মোল্লা বলেন, আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার সাথে এই উদ্যোগে কাতার প্রবাসী সুমন খান, তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা আক্তার, সৌদি প্রবাসী সোলায়মান, মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন, সুদান প্রবাসী সাব্বির হোসেন সাবিত, সিঙ্গাপুর প্রবাসী এনামুল হক ফরাজী, পুলিশ সদস্য তাইজুল ইসলাম সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি ও আমার বন্ধু জুয়েল তাদের প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net