1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জেল-জরিমানা করলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জেল-জরিমানা করলেন ইউএনও

ইব্রাহীম খলিল নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৮৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার জাফরাবাদ বালু মহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫ লক্ষ টাকা জরিমানা ও চর মানিকনগরে নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করায় ৩ জনকে ৬ মাস করে জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

সোমবার (১ এপ্রিল) দুপুরে অভিযোগ পাওয়ার পর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা যায়, এসময় নির্দিষ্ট সংখ্যক ড্রেজারের চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মোঃ সাদেক মিয়াকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ৩ জনকে হাতে নাতে ধরে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net