1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমরা যা পারি মানুষদের সঙ্গে নিয়ে সেটার আনন্দ ভাগাভাগি করে চলি: মতিয়া চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আমরা যা পারি মানুষদের সঙ্গে নিয়ে সেটার আনন্দ ভাগাভাগি করে চলি: মতিয়া চৌধুরী

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪৬০ বার

সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, “আমরা যা পারি মানুষদের সঙ্গে নিয়ে সেটার আনন্দ ভাগাভাগি করে চলি”। শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বুধবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যক্তিগত তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে থ্রি পিস, সিনথেটিক শাড়ী ও ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, ট্রাউজার, টিশার্ট ও শার্ট বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, সহকারি কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া, আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরী’র দুই দিনের সরকারি সফরে নকলা ও নালিতাবাড়ির উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার অষ্টম শ্রেনির প্রথম ১০ শিক্ষার্থীদের মাঝে থ্রি পিস এবং প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার নবম শ্রেনির প্রথম ৪ শিক্ষার্থীদের মাঝে সিনথেটিক শাড়ী, থ্রি পিস এবং বিভিন্ন ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে শাড়ী, ট্রাউজার, টিশার্ট ও শার্ট বিতরন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net