1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সড়কে দীর্ঘ যানজট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শ্রীপুরে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সড়কে দীর্ঘ যানজট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার
  • ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরে ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন শ্রীপুর রেল স্টেশনের ১নং লাইনে বিকল হয়ে পড়েছে। এতে ২নং লাইনে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও শ্রীপুর-গোসিঙ্গা সড়কের উপর বিকল হওয়ায় ওই সড়কে দীর্ঘ যানজটের তৈরী হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কের উপর জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ট্রেন “জামালপুর কমিউটার” শ্রীপুর রেল স্টেশন এলাকায় প্রবেশ করে। স্টেশনে যাত্রা বিরতি শেষে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়ই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে।

এসময় ট্রেনের একটি অংশ শ্রীপুর-গোসিঙ্গা সড়কের উপর দাঁড়িয়ে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক ভাবে একই সড়কে চলাচলকারী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাতে রিজার্ভ ইঞ্জিন ও মেরামতকারী প্রকৌশলী আনা হচ্ছে। আশা করা যাচ্ছে সময়ের মধ্যে ট্রেনটি সড়কের উপর থেকে সরিয়ে নেয়া যাবে ও শ্রীপুর স্টেশনের ১নং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net