ঢাকা   ০৯:০৮:২৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

নবীনগরে পৃথক মোবাইল কোর্ট অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বিভিন্ন এলাকাসহ সদর বড় বাজারে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা।

সূত্রে জানা যায়, বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গায় অবস্থিত জনতা ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ধরনের অসংগতি পরিলক্ষিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় জনতা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নবীনগর বড় বাজারে দুইটি মিষ্টি ও দইয়ের দোকানে অতিরিক্ত মূল্য ও ওজনে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২টি দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বড় বাজারে অবস্থিত একটি সরিষার তেলের মিলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত তেল উৎপাদন ও বাজারজাতকরণ এবং আরো বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হওয়ায় উক্ত তেলের মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নবীনগর বাজারে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ সহজ করতে রাস্তার উপরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এসময় বিএসটিআইয়ের পরিদর্শক ও নবীনগর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি