1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৪২২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের এ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অকটেন ও ডিজেলের মূল্য অতিরিক্ত রাখার দায়ে মহাসড়কের পাশে অবস্থিত আল-আমিন ফিলিং স্টেশন, আম্বর আলী ফিলিং স্টেশন ও মিয়াবাজার ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতের জন্য তাদেরকে কঠোর হুশিয়ারী ও সতর্ক করা হয়। অভিযানকালে থানা পুলিশের পৃথক দু’টি টিম সহযোগিতায় ছিলেন।


এর আগে মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে স্থানীয় বিভিন্ন ইটভাটায় সরবরাহের অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চারটি মাটি ভর্তি ট্রাক ও একটি ভেকু জব্দ সহ সাতজন মাটিকাটার শ্রমিককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখার দায়ে তিনটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের দায়ে একজন মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ সময় সাতজনকে ১০ দিনের কারাদন্ড প্রদান ও মাটি ভর্তি চারটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে মাটিকাটা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net