1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করে দোকানদারকে মারপিট, টাকা ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মাগুরার শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করে দোকানদারকে মারপিট, টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৫৩ বার

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পুরাতন বাজারের জাহাঙ্গীর ষ্টোর নামক এক প্রতিষ্ঠিত মুদি দোকানে হামলা ও তার বাড়িতে ভাংচুর করে জাহাঙ্গীর বিশ্বাস (৪৮) কে মারধর করে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার জাহাঙ্গীর বিশ্বাসের ছোট ভাই মিজান বিশ্বাস সাংবাদিকদের কাছে এ লিখিত অভিযোগ করে বলেন, তার ভাই জাহাঙ্গীর বিশ্বাস নাকোল বাজারের একজন প্রতিষ্ঠিত মুদি দোকানদার । শনিবার বিকালে নাকোল কাঁচা বাজারে অবস্থিত মোস্তাক ষ্টোরে কিছু মালামাল ক্রয় ও বাটকারা আনতে যায় । এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোস্তাক ষ্টোরের মালিক মোস্তাকের সাথে তার হাতাহাতি হয় ।স্থানীয় ব্যবসায়ীদের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার কিছুক্ষন পরে মোস্তাক বিশ্বাস তার দলবলসহ জাহাঙ্গীর ষ্টোরে ঢুকে দোকানের মধ্যেই জাহাঙ্গীর বিশ্বাসের জামার কলার ধরে এলোপাতাড়ি মারধর করে আহত করে । এ সময় নাকোল বাজারের বনিক সমিতির সদস্য আরশাদ ,দিদার, নাইটগাড রানা ও ইলিয়াছ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এতে মোস্তাক ও তার দলবল আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর বিশ্বাসের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে সটকে পড়ে।
নাকোল বজার বনিক সমিতির সভাপতি সুব্রত কুমার পার্থ বলেন, জাহাঙ্গীর বিশ্বাস বিচার চেয়ে একটি দরখস্ত দিয়ে অবগত করেছেন , কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারনে বাজার লকডাউন থাকায় আপাতত সমস্যা সমাধান করা সম্ভব না । তবে উভই পক্ষকে আমরা শান্ত থাকতে বলেছি। করোনা ভাইরাস পরিস্থিতি সাভাবিক হলে বিষয়টি সমাধান করাহবে।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তাক বিশ্বাসের ভাই আছাদ বিশ্বাস বলেন , আমাদের কিছু বলার নাই।
এ বিষয়ে নাকোল পুলিশ ফাড়ির ইনচার্জ এস,আই প্রসেনজিৎ বিশ্বাস বলেন,বাজারের গোলমালের বিষয়টি আমি জেনেছি । অমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে । পরিস্থিতি সাভাবিক হলে উভয় পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net