1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ

মো.শাহ্জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪২৪ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের উদ্যোগে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত পথিকদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্টপের সামনে পিপাসার্ত পথিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন। সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা গোলজার হোসাইন, ডাঃ মোঃ আবু মূসা, ডাঃ ওসমান গনি, মাওলানা এনায়েত হোসেন, ওমর ফারুক মোল্লা, রাজিবুল হাসান, হাফেজ নাঈম হাসান,মাকসুদ আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আমরা সমগ্র দেশবাসী আজ প্রচণ্ড গরম তাপদাহের মধ্যে অবস্থান করছি। সকল পরিবেশ পরিস্থিতিই আল্লাহর পক্ষ হয়ে নির্ধারিত করা হয়। কখনো কখনো মানুষের কৃতকর্মের ফলেও গজব হিসেবে এধরনের আবহাওয়া তৈরি হয়ে থাকে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এজন্য আমাদের উচিৎ আল্লাহর দেয়া বিধান পালনে সচেষ্ট হওয়া।

এই প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতাল গুলোতে অসুস্থ রোগীদের ভীড় ব্যাপক আকার ধারণ করেছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির মাধ্যমে সমগ্র দেশবাসীর ওপরে রহমত নাযিল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net