1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রচণ্ড তাপদাহে নোয়াখালী পুলিশ সুপারের বিশুদ্ধ পানি ও জুস বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

প্রচণ্ড তাপদাহে নোয়াখালী পুলিশ সুপারের বিশুদ্ধ পানি ও জুস বিতরণ

মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার

বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমের মাঝে খোলা আকাশের নিচে নোয়াখালী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যসহ সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে তীব্র গরমে জেলা শহর ও জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ট্রাফিক পুলিশসহ পথচারী, চালক ও শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি দিতে এই অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

বিতরণের সময় জেলা পুলিশ সুপার জানান, যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে যারা দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা যে ট্রাফিক সদস্যগণ হিটস্ট্রোকসহ পানি শূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন তাদের কথা বিবেচনা করে আমরা জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করি। পাশাপাশি রাস্তায় চলাচলকারী পথচারীর, চালক, শ্রমজীবীদের মাঝে ও এ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করি আমরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, রাজীব, ট্রাফিক ইন্সপেক্টর সিরাজ উদ-দৌলাসহ পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net