1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত-২০ আটক- ৪ বাড়িঘর ভাংচুর,এলাকায় চরম উত্তেজনা! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত-২০ আটক- ৪ বাড়িঘর ভাংচুর,এলাকায় চরম উত্তেজনা!

মােঃ সাইফুল্লাহ ; মাগুরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৭৬ বার

শ্রীপুরের ছাবিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১০ মে শুক্রবার দুপুরে বর্তমান ইউপি চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গ্রুপের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাংচুর হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে!

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হালিম চেয়ারম্যান গ্রুপের মজলুর ছেলে আলমগীর (৪৫) মাঠে কাজ করতে গেলে ইউসুফ গ্রুপের ছবিনগর গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে মোঃ হারুন (৪৫) বলে যে- আগে মাঠ থেকে আমার পানি তোলার মেশিন তোরা নিয়ে গিয়েছিলে এবার এগুলো ফেরত দিতে হবে। এখন আমরা উপজেলা নির্বাচনে পাস করেছি। তখন উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরবর্তীতে আলমগীরের ছেলে রিফাত (২২) লোকজন নিয়ে হারুন বিশ্বাসের বাড়িতে হামলা করেন। তখন ইউসুফ গ্রুপের হান্নান মেম্বারের নেতৃত্বে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজনের বাড়ি ভাংচুর করতে গেলে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজন তা প্রতিহত করার জন্য আক্রমণ করেন। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া এবং ইট পাটকেলের আঘাতে আহত জাহিদ (৪০), এরশাদ (৩৫), জানু (৩৫), আবেদ আলী (৮০) নাছির (৫০), জিল্লু (৪০), মাহাবুল (৫০), আনোয়ার (৫৫), অনিক (২২), ঠান্ডু (৩৫) রুকুনুজ্জামান (৪০), আশরাফ (৪০), জাহাঙ্গীর (৪০), দেলবার মন্ডল (৫০), সিরাজসহ (৫০) অন্তত ২০ জন আহত হয়। আহতদের বর্তমানে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সোহাগ মন্ডল (২৫), আতর আলী (৬২), মোমিন (৬০), আবেদ আলীকে (৬৫) গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা, ১০.০৫.২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net