1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে এসএসসি-৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

চন্দনাইশে এসএসসি-৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৪০ বার

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

চন্দনাইশের ২৫টি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের মিলনমেলা সুচিয়া একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ মে সকাল থেকে দিনব্যাপী এই মিলন মেলায় ২৫টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩’শ শিক্ষার্থীর উপস্থিতিতে কমিউনিটি সেন্টারটি মুখরিত হয়ে উঠে। সকালে বর্ণাঢ্য র‍্যালী, জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান মেলায় সতীর্থদের আড্ডা, স্মৃতিচারণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক নুরুল আবছারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মহিউদ্দীন, চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, সাখাওয়াত হোসেন মান্নান, মাঈনুদ্দিন বাবর, এড. সিদ্ধার্থ রক্ষিত, শহিদুল ইসলাম, এফআরএম রোমান,  দেলোয়ার হোসেন, পলাশ বড়–য়া, মৌসুমী বড়–য়া, মাইনুল ইসলাম হায়দার প্রমুখ। ১৯৯১ সালের শিক্ষার্থীদের মিলন মেলার আসরে জমে উঠে আড্ডা। যে যার মত করে তাদের শৈশবের স্মৃতিকে বন্ধুদের সামনে তুলে ধরতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ে। অনেকেই শিক্ষকদের স্মৃতির কথা তুলে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের এই স্মৃতি চারণ দেখে তাদের সাথে আসা তাদের ছেলে-মেয়েরাও অভিভূত হন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল এক আনন্দ ও উৎসব মুখর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net